শুরুর কথা
শান্ত বিকেলে এলোমেলো ভাবে হাঁটতে হয়। শহরের রাস্তায় ছায়া ঘনিয়ে আসে, হাইরাইজে ঢাকা পড়ে আকাশী আলো, খানিক তাড়াতাড়িই। এসময় কিছুটা যেন সময় পাওয়া যায়। খেয়াল হয়, তাইতো, পিচের রাস্তার পাশে বাহারি ফুলের গাছ, ছোট ছোট পয়সাফুল, কী সুন্দর ফুটেছে। আদতে কী নাম তা অবশ্য জানি না, রঙবেরঙ, সুখী পয়সাফুল। খেয়াল হয়, দূরে এগজিট গেটের ওধারে দ্রুতগতির রাস্তা, লাল নীল বাস ট্রাম ট্রেনের মিছিল। মনে হয় কিছু হয়তো লেখার ছিল।
আজ তার জন্মদিন। আজ তার সর্বাঙ্গে জন্মদিনের পশম, আদর। তার চোখের পাশে বলিরেখার ভাঁজ, অন্তত আজকের জন্য অদৃশ্য। আজ নিশ্চয়ই তার রাতের বারান্দায় খানিকক্ষণ মৃদুমন্দ বাতাস। সে হয়তো গুণগুণ করে সুর খুঁজবে। আজ পরিবার পরিজন পরিচিত অপরিচিতের ভীড়। আজ আহিরের জন্মদিন।
এই সামান্য ব্লগ পরিসরটুকু আমার মনের কথা বলার জায়গা হোক। লক্ষ লক্ষ শব্দ বর্ণ গন্ধের ভীড়ে এইটুকু ক্যানভাস আমার থাকুক। এইখানে বরং আমি সমস্ত কিছু এঁকে রাখি।
আমেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন